লেটেস্ট নিউজ

খুশির জোয়ার টিটাগড়ে: খুলছে লুমটেক্স জুটমিল, বকেয়া টাকা পেয়ে উৎসবে মাতলেন শ্রমিকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে টিটাগড়ের লুমটেক্স জুটমিল। স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী ও তৃণমূল ট্রেড ইউনিয়নের লাগাতার প্রচেষ্টায় মিল মালিক শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন। শুক্রবার রাতের মধ্যেই প্রত্যেক শ্রমিক পাঁচ হাজার টাকা করে হাতে পেয়েছেন। এর পাশাপাশি ২০১৬ সাল থেকে আটকে থাকা প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকাও শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে।

দীর্ঘদিন কর্মহীন থাকার পর বকেয়া অর্থ পাওয়ায় শ্রমিক মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। ইদের প্রাক্কালে এই আর্থিক সাহায্য পাওয়ায় শ্রমিকরা রাতেই কারখানার গেটে জড়ো হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। তারা এই সাফল্যের জন্য বিধায়ক ও ইউনিয়ন নেতাদের অভিনন্দন জানিয়েছেন। বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হওয়ায় কয়েক হাজার শ্রমিকের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

আগামী সোমবার থেকে জুটমিলে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং দ্রুতই পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চালু হবে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই জুটমিল পুনরায় চালু হওয়া এবং শ্রমিকদের পাওনা মেটানোর বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মিলটি পুনরায় সচল হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *