লেটেস্ট নিউজ

গভীর খাদে টর্চের আলো জ্বেলে বাঁচার আকুতি, নয়ডায় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রেটার নয়ডায় ৭০ ফুট গভীর জলভরা গর্তে গাড়ি পড়ে মৃত্যু হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। অফিস থেকে ফেরার পথে কুয়াশাচ্ছন্ন রাতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা পৌঁছালেও দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। টর্চের আলো জ্বেলে যুবরাজের বাঁচার শেষ আকুতির ভিডিওটি এখন ভাইরাল।

এই ঘটনায় নির্মাণকারী সংস্থার চরম গাফিলতির অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। লোটাস গ্রিনস ও এমজে উইজটাউন প্ল্যানার্স-এর পাঁচ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত ডিরেক্টর অভয় কুমারকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ সিট (SIT) গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *