গাড়ির ইঞ্জিন বাঁচাতে বড় পদক্ষেপ: বাজারে আবার ফিরছে ই-১০ পেট্রোল? – এবেলা

গাড়ির ইঞ্জিন বাঁচাতে বড় পদক্ষেপ: বাজারে আবার ফিরছে ই-১০ পেট্রোল? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশে ২০% ইথানলযুক্ত (E-20) পেট্রোলের ব্যবহার বাড়লেও পুরনো যানবাহন নিয়ে চালকদের মনে উদ্বেগ বাড়ছে। অনেক পুরনো চারচাকা ও দু-চাকার ইঞ্জিন ১০% ইথানল (E-10) পেট্রোলের উপযোগী করে তৈরি। উচ্চ ইথানলযুক্ত জ্বালানি ব্যবহারে মাইলেজ কমতে পারে এবং রাবার ও গ্যাসকেটের মতো যন্ত্রাংশ দ্রুত ক্ষয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

এই পরিস্থিতিতে পুরনো গাড়ির সুরক্ষা নিশ্চিত করতে ই-১০ পেট্রোল পুনরায় বাজারে ফিরিয়ে আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সরকার জানাচ্ছে, মারুতি সুজুকির ১.৫ কোটি পুরনো গাড়ির তথ্যে বড় ক্ষতির প্রমাণ মেলেনি, তবে মাইলেজ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। ই-১০ ফেরানো হলে চালকরা পছন্দমতো জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন এবং মাইলেজ ও ইঞ্জিনের সুরক্ষার দুশ্চিন্তা দূর হবে। তবে একই সঙ্গে ই-১০ ও ই-২০ বিক্রি করতে গেলে পেট্রোল পাম্পগুলোতে আলাদা স্টোরেজ ও সরবরাহের পরিকাঠামো তৈরি করা তেল সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। সকল দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *