গাড়ির খোলা জানলা কেড়ে নিল দুই বছরের শিশুর প্রাণ!

গাড়ির খোলা জানলা কেড়ে নিল দুই বছরের শিশুর প্রাণ!

দিল্লির আলিপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তর দিল্লির একই পরিবারের ছয় সদস্য গাড়ি নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী এসইউভি তাদের সজোরে ধাক্কা দেয়। গাড়ির এসি বিকল থাকায় জানলা খোলা ছিল, যার ফলে ধাক্কার তীব্রতায় মায়ের কোলে থাকা শিশুটি জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নরেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় শিশুটি গাড়ির একেবারে সামনের সিটে মায়ের কোলে ছিল এবং জানলা খোলা থাকায় এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটে। চলন্ত গাড়িতে শিশুকে কোলে নিয়ে বসা এবং জানলা খোলা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ঘাতক এসইউভি গাড়িটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *