লেটেস্ট নিউজ

গাফিলতি হলেই কড়া শাস্তি: বিএলওদের চরম হুঁশিয়ারি কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনে গাফিলতি আর বরদাস্ত করা হবে না বলে বুথ লেভেল অফিসারদের (বিএলও) কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লি থেকে স্পষ্ট জানানো হয়েছে, কাজে অনিয়ম বা নির্দেশিকা উপেক্ষা করলে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের অধীনে কর্মরত এসব কর্মীদের দায়বদ্ধতা নিয়ে কোনো আপস করা হবে না। পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন বা শুনানি চলাকালীন কোনো অশান্তি বা হামলার ঘটনা ঘটলে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ফেরাতেই এই কঠোর অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *