গায়ের রং কালো বলে বিয়ের মণ্ডপ থেকে ফিরিয়েছিল বর আজ সেই মেয়ের পায়েই পড়ল ছেলেটি, জানুন আসল রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
সামাজিক কুসংস্কার ও গায়ের রঙের দোহাই দিয়ে বিয়ের মণ্ডপ থেকে কনেকে প্রত্যাখ্যান করে বরের ফিরে যাওয়ার ঘটনা নতুন নয়। শ্বেতা নামের এক তরুণীকেও ঠিক একইভাবে মণ্ডপে ফেলে রেখে চলে গিয়েছিল বর। কিন্তু ভাগ্যচক্রে সেই ছেলেই একদিন দুর্ঘটনায় পড়ে প্রাণ হারায় হারায় অবস্থা হয় এবং শ্বেতার বাবার সাহায্যেই জীবন ফিরে পায়। শ্বেতা তার সেবায় কোনো কমতি রাখেনি, যা দেখে ছেলেটি নিজের ভুল বুঝতে পারে এবং শ্বেতার ব্যক্তিত্বের প্রেমে পড়ে।
পরবর্তীতে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ছেলেটি শ্বেতার বাবার পায়ে পড়ে ক্ষমা চায় এবং পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে শ্বেতা তার বাবার অপমানের কথা ভেবে অনড় থাকলেও, শেষ পর্যন্ত ছেলের অনুশোচনা ও বাবার সম্মতির কারণে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের বাহ্যিক রূপ নয় বরং তার চরিত্র এবং মানসিকতাই আসল পরিচয়। গায়ের রঙের বিচার করে কাউকে তুচ্ছ করা যে কত বড় ভুল, এই কাহিনী তারই এক অনন্য উদাহরণ।

