গেমারদের পকেটে টান! আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে আসছে বড় পরিবর্তন – এবেলা
এবেলা ডেস্কঃ
বেসরকারি খাতের আইসিআইসিআই ব্যাংক তাদের রিটেল ক্রেডিট কার্ডের চার্জ ও রিওয়ার্ড কাঠামোতে বড়সড় রদবদল ঘটিয়েছে। আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নিয়মে অনলাইন গেমিং লেনদেনে অতিরিক্ত ২ শতাংশ চার্জ আরোপ করা হয়েছে। ড্রিম ১১ বা এমপিএল-এর মতো প্ল্যাটফর্মে টাকা লেনদেন এখন আরও ব্যয়বহুল হতে চলেছে। পাশাপাশি বুকমাইশো-তে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার পেতে হলে আগের ত্রৈমাসিকে অন্তত ২৫ হাজার টাকা খরচ করতে হবে।
এছাড়া এমেরাল্ড সিরিজের প্রিমিয়াম কার্ডের ফি ও কারেন্সি কনভার্সন চার্জেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে আমাজন পে এবং মেকমাইট্রিপ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মার্কআপ চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, নতুন নিয়মগুলো খরচের অভ্যাসে সরাসরি প্রভাব ফেলবে। তাই বাড়তি মাশুল এড়াতে লেনদেনের আগে পরিবর্তিত শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

