গোপনীয়তা নেই হোয়াটসঅ্যাপে? মেটার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
মেটার বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা করেছে এক আন্তর্জাতিক ব্যবহারকারী গোষ্ঠী। তাদের দাবি, হোয়াটসঅ্যাপের ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশনের দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং কো ম্পা নি ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা অনায়াসেই দেখতে ও বিশ্লেষণ করতে পারে।
স্যান ফ্রান্সিসকো আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে ব্যবহারকারীদের সব তথ্য গোপনে সংরক্ষণ করা হয়। তবে মেটা এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছে।

