গোরক্ষকদের সাজা দিতেই মধ্যপ্রদেশের মহিলা বিচারককে ধর্ষণ ও খুনের হুমকি, তোলপাড় দেশ – এবেলা

গোরক্ষকদের সাজা দিতেই মধ্যপ্রদেশের মহিলা বিচারককে ধর্ষণ ও খুনের হুমকি, তোলপাড় দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের নর্মদাপুরমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তবস্সুম খান একটি হত্যা মামলায় স্বঘোষিত গো-রক্ষকদের সাজা দেওয়ায় নজিরবিহীন হুমকির মুখে পড়েছেন। ২০২২ সালে নাজির আহমেদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অপরাধে গত ১২ জুন তিনি দোষীদের কারাদণ্ড দেন। এরপরই বিচারকের ধর্মীয় পরিচয় টেনে এনে তাঁকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে লাগাতার ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর আদালতের ভেতরে ও বাইরে তীব্র উত্তেজনা তৈরি হলেও বিচারকের পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সহ একাধিক প্রাক্তন ও বর্তমান বিচারপতি এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারকের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *