গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা বা ডিলারের কারচুপি সরাসরি অভিযোগ জানান এই নম্বরগুলিতে – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি ও সিএনজি সংকটের আশঙ্কা তৈরি হলেও ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে সাধারণ গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় সিলিন্ডার বুক করার পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি মিলছে না। আবার কোথাও অসাধু ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগও ওঠে। এই ধরনের সমস্যায় গ্রাহকদের আইনি সুরক্ষা দিতে ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে গ্যাস কো ম্পা নিগুলি।
সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী রিফিলের জন্য ২১ দিন অপেক্ষা করতে হতো, এখন সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ, সিলিন্ডার ডেলিভারি পাওয়ার অন্তত ২৫ দিন পর পরবর্তী বুকিং করা যাবে।
যদি কোনো ডিলার সিলিন্ডার সরবরাহে দেরি করেন বা নিয়ম লঙ্ঘন করেন, তবে গ্রাহকরা সরাসরি সংশ্লিষ্ট কো ম্পা নির টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
ইন্ডেন গ্যাসের গ্রাহকদের জন্য টোল-ফ্রি নম্বর হলো ১৮০০-২৩৩৩-৫৫৫। এছাড়া বুকিং বা অভিযোগ সংক্রান্ত তথ্যের জন্য ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরেও যোগাযোগ করা যাবে।
ভারত গ্যাসের গ্রাহকরা পরিষেবা সংক্রান্ত সমস্যায় ফোন করতে পারেন ১৮০০-২২-৪৩৪৪ এই টোল-ফ্রি নম্বরে। এছাড়া ৭৭১৫MDE১২৩৪৫ নম্বরে কল করেও অভিযোগ জানানো সম্ভব।
এইচপি গ্যাসের গ্রাহকদের জন্য হেল্পলাইন নম্বর হলো ১৮০০-২৩৩৩-৫৫৫। পাশাপাশি ৯৪৯৩৬০২২২২ নম্বরে যোগাযোগ করে গ্যাস বুকিং বা ডিলারদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা যাবে। গ্রাহকদের সচেতন করতে কো ম্পা নিগুলি জানিয়েছে, কোনো সমস্যায় না ঘাবড়ে সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করাই শ্রেয়।

