লেটেস্ট নিউজ

গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি: রেশনে কেরোসিন ফেরাতে প্রধানমন্ত্রীকে চিঠি ডিলারদের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে রান্নার গ্যাসের জোগান ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় সাধারণ মানুষের স্বার্থে রেশনে কেরোসিন সরবরাহ চালুর দাবি জানিয়েছে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জরুরি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সাল থেকে রেশনে কেরোসিন বন্ধ থাকায় নিম্নবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছে। এলপিজি গ্যাসের দাম ও বুকিং জটিলতা বাড়ায় বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ডিলারদের মতে, বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে কেরোসিন সরবরাহ করলে সাধারণ মানুষ অন্তত রান্নার কাজ চালিয়ে নিতে পারবে।

অন্যদিকে, রান্নার গ্যাসের এই সংকটজনক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিক ও ডিলারদের সঙ্গে আলোচনার পাশাপাশি তিনি কেন্দ্রীয় নীতির সমালোচনা করেছেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প পন্থার ওপর জোর দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *