গ্রামাঞ্চলেও মিলবে সিটি স্ক্যান-ইউএসজি! রাজ্যে নতুন ২০০টি ‘আরোগ্য মন্দির’ গড়ার বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা

গ্রামাঞ্চলেও মিলবে সিটি স্ক্যান-ইউএসজি! রাজ্যে নতুন ২০০টি ‘আরোগ্য মন্দির’ গড়ার বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রান্তিক ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরও মজবুত করতে খুব শীঘ্রই নতুন ২০০টি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ তৈরি করা হবে।

শহরের নামী হাসপাতালের মতো সুযোগ-সুবিধা এবার গ্রামের মানুষও যাতে ঘরের কাছে পান, সেই লক্ষ্যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর খোলনলচে বদলে ফেলা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন থেকে ব্লক স্তরের হাসপাতালেই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি এক্স-রে, ইউএসজি এবং বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার আধুনিক ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে যাতে পরীক্ষার জন্য আর জেলা সদর বা কলকাতায় ছুটে আসতে না হয়, সেজন্য সমস্ত মহকুমা হাসপাতালেই এবার চালু হতে চলেছে সিটি স্ক্যান (CT Scan)-এর অত্যাধুনিক সুবিধা।

এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাতিপুকুর যক্ষ্মা হাসপাতালটিকেও রাজ্য সরকার সরাসরি অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারের এই মেগা মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মান এক ধাক্কায় অনেকটাই উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *