লেটেস্ট নিউজ

গ্রামের পথে গালি দিলেই পকেট ফাঁকা! নারীদের সম্মানে এই গ্রামের অদ্ভুত নিয়ম তোলপাড় সোশ্যাল মিডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের কোলগাঁও গ্রাম পঞ্চায়েত সম্প্রতি ভাষা ও আচরণের শালীনতা বজায় রাখতে একটি ব্যতিক্রমী নিয়ম জারি করেছে। এখন থেকে গ্রামের সীমানায় কেউ যদি মা-বোন তুলে কোনো কুরুচিপূর্ণ গালিগালাজ করেন, তবে তাকে নগদ ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্রামের এক সচেতন নারী পূজা জগতাপের প্রস্তাবের ভিত্তিতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো সরকারি আদেশ নয়, বরং গ্রামের মানুষের নিজেদের নেওয়া একটি সম্মিলিত পদক্ষেপ।

তবে এই নিয়মের অপব্যবহার রোধে পঞ্চায়েত একটি বিশেষ শর্তও জুড়ে দিয়েছে। গালিগালাজের অভিযোগ প্রমাণিত হতে হলে অভিযোগকারীকে অবশ্যই অভিযুক্তের ভিডিও বা অডিও রেকর্ড জমা দিতে হবে। প্রায় ৯,০০০ মানুষের এই গ্রামে মূলত কৃষিই প্রধান জীবিকা। এই কঠোর এবং আধুনিক সিদ্ধান্তের মাধ্যমে গ্রামটি সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে পুরুষতান্ত্রিক গালিগালাজ বন্ধ করে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *