গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর আদালতের, পাল্টা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র – এবেলা

গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর আদালতের, পাল্টা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

বিদ্বেষমূলক মন্তব্যের মামলায় কৃষ্ণনগর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। বারবার সমন সত্ত্বেও আদালতে সশরীরে হাজির না থাকার অভিযোগে গত বুধবার তাঁর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সেনাকে আসাম্মানের অভিযোগ এনে কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলের ছয় জন বাসিন্দা সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাঁদের দাবি, মহুয়া মৈত্রের তুলসি মালা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত মন্তব্য সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

তবে সাংসদ মহুয়া মৈত্রের দাবি, তিনি আইনি পথ মেনেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ২২৮ ধারার অধীনে আদালতে সশরীরে হাজিরা থেকে অব্যাহতির জন্য আবেদন জানিয়েছিলেন। সংসদীয় ব্যস্ততা এবং কৃষ্ণনগর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের কর্মবিরতির কারণেই তিনি আগে হাজির হতে পারেননি বলে জানান। তাঁর বক্তব্য, এই আবেদন নিষ্পত্তি না করেই কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে তড়িঘড়ি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের এই পদক্ষেপের বিরুদ্ধে এবার তিনি হাই কোর্টে আইনি লড়াই চালাতে প্রস্তুত।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *