লেটেস্ট নিউজ

গ্ল্যামার বনাম সংগ্রাম! দুই কেন্দ্রে অগ্নিমিত্রা ও লাভলিকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজন্যা হালদার – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছেড়ে এবার নিজের দল গড়লেন রাজন্যা হালদার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বড় চমক দিয়ে ‘জনসংগ্রাম মঞ্চ’র নাম ঘোষণা করলেন এই তরুণী নেত্রী। শুধু দলবদল নয়, সরাসরি শাসক ও বিরোধী শিবিরের দুই হেভিওয়েটকে কড়া টক্কর দিতে জোড়া আসন থেকে লড়ছেন তিনি।

সোনারপুর দক্ষিণে রাজন্যার লড়াই প্রাক্তন সহকর্মী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলির বিরুদ্ধে। অন্যদিকে আসানসোল দক্ষিণে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে রাজন্যা স্পষ্ট জানান, জয়ের চেয়েও তাঁর কাছে মানুষের মৌলিক অধিকার ও কর্মসংস্থানের লড়াই বড়।

এলাকার অনুন্নত রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা এবং বিধায়কদের ‘অনুপস্থিতি’ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজন্যার হুঙ্কার, “হারি কি জিতি পরের কথা, লড়াইয়ের ময়দান ছাড়ব না।” ইস্তেহারে মহিলাদের সুরক্ষা ও চাকরির সঙ্কট মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ছোট পায়েই বড় যুদ্ধের প্রস্তুতি সেরে ফেললেন রাজন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *