ঘড়ির ভেতরেই আস্ত বনতারা! অনন্ত আম্বানি ১৭ কোটি টাকার ঘড়ি দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারী মার্কিন সংস্থা জ্যাকব অ্যান্ড কোং অনন্ত আম্বানি ও তার ড্রিম প্রজেক্ট ‘বনতারা’-কে সম্মান জানাতে বাজারে আনল এক অবিশ্বাস্য হাতঘড়ি। ২১ জানুয়ারি আত্মপ্রকাশ করা এই বিশেষ ঘড়িটির মূল্য ১.৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। ঘড়িটির সবুজ ক্যামোফ্লাজ থিমের ডায়ালে ফুটিয়ে তোলা হয়েছে বনতারার জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে বিশদভাবে খোদাই করা হয়েছে বাঘ ও সিংহের ছবি।
এই ঘড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ডায়ালের মাঝখানে থাকা অনন্ত আম্বানির একটি অতিক্ষুদ্র হাতে আঁকা মূর্তি। মূল্যবান রত্নখচিত এই শিল্পকর্মে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে শৈল্পিকতা ও প্রযুক্তির এক অনন্য মিশ্রণ ঘটানো হয়েছে। অনন্ত আম্বানির ঘড়িপ্রীতির কথা মাথায় রেখেই এই বিশেষ সংস্করণটি তৈরি করেছে সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় এই ঘড়ির ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

