লেটেস্ট নিউজ

ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন, নৃশংসতায় ছড়াল তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের দুবরাজপুরে রক্তারক্তি কাণ্ড। নিজের ঘরেই নৃশংসভাবে খুন হলেন এক গৃহবধূ। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই। বুধবার দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় কার্যত শিউরে উঠছে এলাকাবাসী।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার যখন এই হত্যাকাণ্ড ঘটে তখন বাড়িতে কেউ ছিলেন না। আততায়ীরা ধারালো অস্ত্র দিয়ে চায়নার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপ মারে। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। ঘটনার বীভৎসতা দেখে হতবাক তদন্তকারীরাও।

খবর পেয়েই দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এই খুন এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরপিতা পীযুষ পাণ্ডে এই ঘটনাকে অত্যন্ত ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *