ঘরে দুই তরুণী! লাইভ প্রেস কনফারেন্সে মুখ ফসকে গোপন কথা ফাঁস করলেন কেকেআর মেন্টর ব্র্যাভো – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চরম অস্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স শিবির। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে ডোয়াইন ব্র্যাভোর একটি মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলার সময় ব্র্যাভোকে বলতে শোনা যায়, “আমার বাড়িতে দু’জন মেয়ে (Chicks) আছে।”
ব্র্যাভোর এই ব্যক্তিগত আলাপচারিতা চলাকালীন হঠাৎই অধিনায়ক অজিঙ্ক রাহানের নজরে আসে যে সামনের মাইকটি চালু রয়েছে। তড়িঘড়ি ব্র্যাভোকে সতর্ক করে রাহানে বলেন, “মাইক অন আছে, সাবধানে কথা বলুন।” রাহানের এই তৎপরতায় ব্র্যাভো থেমে গেলেও ততক্ষণে তার সেই বিতর্কিত মন্তব্য রেকর্ড হয়ে যায়। ২০২৫ সালে কেকেআর-এর মেন্টর হিসেবে যোগ দেওয়া ব্র্যাভোর এই অপেশাদার আচরণ নিয়ে এখন নেটপাড়ায় সমালোচনার ঝড়।

