ঘরের মাঠে ভারত মাতাবে ২২টি ধামাকা ম্যাচ, প্রকাশিত হলো টিম ইন্ডিয়ার ঠাসা নতুন ক্রীড়াসূচি – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-২৭ মরশুমের জন্য টিম ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করল বিসিসিআই। আসন্ন এই দীর্ঘ মরশুমে ঘরের মাঠে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সাদা বলের লড়াইয়ের পাশাপাশি বছরের শুরুতে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ বর্ডার-গাভাস্কার ট্রফি।
খেলার মেগা তালিকা
আগামী সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারত মোট ৯টি ওয়ানডে, ৮টি টি-টোয়েন্টি এবং ৫টি টেস্ট ম্যাচ খেলবে। সফরের বিস্তারিত সূচি নিচে দেওয়া হলো।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
- ১ম ওয়ানডে: ২৭ সেপ্টেম্বর (তিরুবনন্তপুরম)
- ২য় ওয়ানডে: ৩০ সেপ্টেম্বর (গুয়াহাটি)
- ৩য় ওয়ানডে: ৩ অক্টোবর (চণ্ডীগড়)
- ১ম টি-টোয়েন্টি: ৬ অক্টোবর (লখনউ)
- ২য় টি-টোয়েন্টি: ৯ অক্টোবর (রাঁচি)
- ৩য় টি-টোয়েন্টি: ১১ অক্টোবর (ইন্দোর)
- ৪র্থ টি-টোয়েন্টি: ১৪ অক্টোবর (হায়দ্রাবাদ)
- ৫ম টি-টোয়েন্টি: ১৭ অক্টোবর (বেঙ্গালুরু)
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ
- ১ম ওয়ানডে: ১৩ ডিসেম্বর (দিল্লি)
- ২য় ওয়ানডে: ১৬ ডিসেম্বর (বেঙ্গালুরু)
- ৩য় ওয়ানডে: ১৯ ডিসেম্বর (আহমেদাবাদ)
- ১ম টি-টোয়েন্টি: ২২ ডিসেম্বর (রাজকোট)
- ২য় টি-টোয়েন্টি: ২৪ ডিসেম্বর (কটক)
- ৩য় টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর (পুনে)
ভারত বনাম জিম্বাবোয়ে ওয়ানডে সিরিজ
- ১ম ওয়ানডে: ৩ জানুয়ারি, ২০২৭ (কলকাতা)
- ২য় ওয়ানডে: ৬ জানুয়ারি (হায়দ্রাবাদ)
- ৩য় ওয়ানডে: ৯ জানুয়ারি (মুম্বাই)
বর্ডার-গাভাস্কার ট্রফি (ভারত বনাম অস্ট্রেলিয়া)
ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই টেস্ট সিরিজ শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে।
- ১ম টেস্ট: ২১-২৫ জানুয়ারি (নাগপুর)
- ২য় টেস্ট: ২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি (চেন্নাই)
- ৩য় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি (গুয়াহাটি)
- ৪র্থ টেস্ট: ১৯-২৩ ফেব্রুয়ারি (রাঁচি)
- ৫ম টেস্ট: ২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ (আহমেদাবাদ)
রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ঘরের মাঠে দাপট দেখতে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

