ঘাটাল মাস্টার প্ল্যান: মমতার উদ্বোধনকে ‘ভোট গিমিক’ বলে তোপ শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার হুগলির সিঙ্গুর থেকে এই বহুপ্রতীক্ষিত প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব এবং মন্ত্রী মানস ভুঁইয়া। তবে এই উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর দাবি, এই প্রকল্প কেবলই লোকদেখানো। তিনি প্রশ্ন তোলেন যে, প্রকল্পের ব্যয়ের নির্দিষ্ট কোনো তথ্য বা বরাদ্দের হদিস নেই। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই তৃণমূল এই ‘গিমিক’ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন এই বিজেপি নেতা।

