ঘাড়ধাক্কা দিয়ে বহিস্কার! নদিয়ায় ৯ জেলা পরিষদ সদস্যকে নিয়ে মহুয়া মৈত্রের বিস্ফোরক পোস্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
নদিয়ায় দলবিরোধী কার্যকলাপ এবং সভাধিপতি নির্বাচনে বিজেপিকে সমর্থনের অভিযোগে ৯ জন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রণয় ঘোষ চৌধুরীকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়া অর্চনা ব্রহ্ম, চম্পা ঘোষ, রেজিনা খাতুন, তমিজউদ্দিন শেখ, নজরুল বিশ্বাস, শানন্যা ঘোষ, সিরাজ শেখ এবং মল্লিকা চট্টোপাধ্যায় নামের অপর আট সদস্যের বিরুদ্ধেও সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনে একটি তালিকা পোস্ট করেছেন।
এই ঘটনার পরই দলের অন্দরে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মহুয়া মৈত্র নিজের পোস্টে কড়া ভাষায় আক্রমণ করে লিখেছেন, একা দল করা হবে, তবে এই স্বার্থপর গদ্দারদের চিহ্নিত করে দল থেকে দূর করা উচিত। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যে আগামী দিনে আরও অনেকের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ নেওয়া হবে। অনাস্থা প্রক্রিয়ায় প্রণয় ঘোষ চৌধুরীর ভূমিকা নিয়ে গুঞ্জন তৈরি হলেও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
