লেটেস্ট নিউজ

ঘুম থেকে উঠলেই মাথা ঘোরে? অবহেলা করলেই বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ

সকালে বিছানা ছাড়ার সময় অনেকেরই হঠাৎ মাথা ঘোরে বা চোখের সামনে অন্ধকার লাগে। সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে গেলেও এটি আসলে বড় কোনো রোগের সংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, এই অবস্থাকে ‘অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন’ বলা হয়, যা মূলত শরীরের ভঙ্গি পরিবর্তনের সময় রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে ঘটে।

কেন এমন হয়?

  • ডিহাইড্রেশন: শরীরে জলর অভাব থাকলে রক্তচাপ কমে গিয়ে সকালে মাথা ঘুরতে পারে।
  • লো ব্লাড সুগার: দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে সকালে শর্করার মাত্রা কমে গেলে দুর্বলতা ও মাথা ঘোরা দেখা দেয়।
  • ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: রক্তচাপ বা অবসাদের কিছু ওষুধ এই সমস্যার কারণ হতে পারে।
  • স্লিপ অ্যাপনিয়া: রাতে শ্বাসকষ্টের কারণে শরীরে অক্সিজেনের ঘাটতি হলে সকালে মাথা ভার লাগে।
  • কানের সমস্যা: শরীরের ভারসাম্য রক্ষাকারী কানের অভ্যন্তরীণ অংশে সংক্রমণ বা সমস্যা থাকলে তীব্র মাথা ঘোরা সম্ভব।

বাঁচার উপায়

বিছানা থেকে হুট করে উঠে দাঁড়াবেন না। প্রথমে কয়েক মিনিট বসে থাকুন, তারপর ধীরে ধীরে পা ফেলুন। সারাদিন পর্যাপ্ত জল পান করুন এবং সকালের টিফিন বাদ দেবেন না। সমস্যা নিয়মিত হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *