লেটেস্ট নিউজ

ঘুমানোর আগে প্রেমিকার দেওয়া দুধ খেয়েছিলেন যুবক, মাঝরাতে রক্তারক্তি কাণ্ড দেখে শিউরে উঠল দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর প্রদেশের রামপুর থেকে প্রেমিকার টানে দিল্লিতে ছুটে এসেছিলেন ২২ বছরের এক যুবক। কিন্তু সেই ভালোবাসাই যে কাল হবে, তা স্বপ্নেও ভাবেননি তিনি। অভিযোগ, উত্তর দিল্লির ওয়াজিরাবাদ এলাকায় প্রেমিকার বাড়িতে রাত কাটানোর সময় ঘটে এক হাড়হিম করা ঘটনা।

যুবকের বয়ান অনুযায়ী, রাতে প্রেমিকা তাকে নেশা মেশানো দুধ খেতে দেন। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবক কোনোক্রমে হাসপাতালে পৌঁছালে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকের অন্য কোথাও বিয়ে ঠিক হওয়ার খবর পেয়েই ক্ষোভে এই চরম পথ বেছে নিয়েছেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *