ঘুষ না দিয়ে হয়রানির ফল! ট্রাক আটকালেন আধিকারিকরা, সাসপেন্ড দুই মোটর ভেহিকল ইন্সপেক্টর – এবেলা

ঘুষ না দিয়ে হয়রানির ফল! ট্রাক আটকালেন আধিকারিকরা, সাসপেন্ড দুই মোটর ভেহিকল ইন্সপেক্টর – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আরও একবার জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, প্রশাসনিক স্তরে কোনওভাবেই দুর্নীতি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি ট্রাক সার্ভিসিং সেরে ফেরার সময় বেআইনিভাবে আটকে রাখেন কর্তব্যরত কিছু আধিকারিক। অভিযোগ ওঠে, চালক শিবা যাদবকে বেআইনিভাবে হয়রানি করা হয় এবং ঘুষ হিসেবে ২২ হাজার টাকা দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকার করায় ট্রাকটি আটকে রাখা হয়।

এই ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নেয় পরিবহণ দফতর। ক্ষমতার অপব্যবহার ও তোলাবাজির অভিযোগে রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকল ইন্সপেক্টর— নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, ঘটনার ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য বিষয়টি অ্যান্টিকরাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে। বেআইনিভাবে আটকে রাখা গাড়িটিও দ্রুত ছেড়ে দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, প্রশাসনের যে কোনও স্তরে দুর্নীতি বা বেআইনি টাকা আদায়ের সঙ্গে কোনও সরকারি কর্মী যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *