ঘোরীকে রুখে দিলেন বীরাঙ্গনা রানি: পেটে সন্তান বেঁধে রণক্ষেত্রে নাইকিদেবী – এবেলা
এবেলা ডেস্কঃ
১১৭৫ সালে সুলতান মহম্মদ ঘোরী গুজরাটের সম্পদশালী চালুক্য রাজবংশ দখলের উদ্দেশ্যে বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন। রাজা অজয়পালের মৃত্যুর পর রাজ্য তখন অভিভাবকহীন ভেবে ঘোরী শর্ত দেন—রানি যেন তাঁর শিশুপুত্র, স্বর্ণ অলঙ্কার ও সুন্দরী নারীদের নিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু বীরাঙ্গনা রানি নাইকিদেবী এই অবমাননাকর প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের পথ বেছে নেন।
আবু পর্বতের পাদদেশে কায়াদরার যুদ্ধে রানি নাইকিদেবী অসীম সাহসিকতার পরিচয় দেন। পিঠের বদলে পেটের কাছে সন্তানকে শক্ত করে বেঁধে ঘোড়ায় সওয়ার হয়ে তিনি ঘোরীর বাহিনীকে আক্রমণ করেন। পার্শ্ববর্তী রাজ্যগুলোর সহায়তায় রানি এমন রণকৌশল সাজান যে, দুর্ধর্ষ ঘোরী বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই এক মা তাঁর বীরত্বে চালুক্যদের গৌরব রক্ষা করেন।

