চতুর্থীতেই পুলিশের দুয়ারে অভিষেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে কেন হাজিরা দিতে হল সাংসদকে? – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটের বিতর্কিত বিলবোর্ড কাণ্ডে অবশেষে পুলিশের মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় মেনে বুধবার অর্থাৎ চতুর্থীর সকালে শেক্সপিয়র সরণি থানায় হাজির হন তিনি। তাঁর সাথে ছিলেন একজন আইনজীবী। এর আগে সোমবার পুলিশের তলব এড়িয়ে ইমেল বার্তার মাধ্যমে সময় চেয়েছিলেন সাংসদ। তবে সেই ইমেলের পরই তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ, যেখানে বুধবার সকাল ১১টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ ছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই থানা হাজিরাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক অলিন্দে জল্পনা তুঙ্গে উঠেছে। আইনি প্রক্রিয়া ও পুলিশের পরবর্তী পদক্ষেপ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে অনুগামীদের মধ্যেও। পুলিশ আধিকারিকরা এই ঘটনায় তাঁকে কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, তা নিয়ে নজর রাখছে ওয়াকিবহাল মহল। মামলার পরবর্তী মোড় কোন দিকে যায় এবং তদন্তে কী নতুন তথ্য সামনে আসে, তা জানতে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষের।
