চলতি বছরেই দুবার বৈঠকে বসছেন ট্রাম্প ও জিনপিং বিশ্ব রাজনীতিতে বড় চমক এপ্রিলের চীন সফর – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই চিন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন। সুইৎজারল্যান্ডের ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষ করে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বড় ঘোষণা করেন। ট্রাম্প জানান, আগামী এপ্রিল মাসে তিনি চিন সফরে যাবেন এবং সেখানে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
চলতি বছরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অন্তত দু’বার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের চিন সফরের পর বছরের শেষ দিকে জিনপিংয়েরও আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় এই দুই ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানের আসন্ন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

