লেটেস্ট নিউজ

চলন্ত ট্রেনে পাথর ছুড়লেই হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

রেললাইনে খেলাচ্ছলে পাথর ছুড়ছেন? সাবধান! আপনার একটি ছোট্ট ভুলেই চিরতরের জন্য জেল হতে পারে। পূর্ব রেলের সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশন মিলিয়ে এ বছর মোট ২১টি পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে ইতিমিধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৫২ ধারা অনুযায়ী, চলন্ত ট্রেনে পাথর ছুড়লে অপরাধীর ১০ বছর থেকে শুরু করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এমনকি নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া পাথর ছুড়লেও ১৫৪ ধারা মোতাবেক এক বছরের জেল বা জরিমানা হওয়া নিশ্চিত।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেললাইনের আশেপাশে প্রতিটি পদক্ষেপ এখন সিসিটিভি নজরদারিতে বন্দি। অপরাধীদের শনাক্ত করতে এই ফুটেজ সরাসরি ব্যবহার করছে রেল পুলিশ। বিশেষ করে খোলা মাঠের ধারের এলাকাগুলোতে শিশুদের মাধ্যমে এই ঘটনা বেশি ঘটছে, তাই অভিভাবকদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। মনে রাখবেন, আপনার সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে চরম আইনি বিপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *