চাকরি বিক্রির ফাঁদ! বন দপ্তরে পদের লোভ দেখিয়ে ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা – এবেলা

চাকরি বিক্রির ফাঁদ! বন দপ্তরে পদের লোভ দেখিয়ে ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বন দপ্তরে স্থায়ী চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ঝাড়গ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে। ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাসের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে চার দফায় ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ দিনেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দেন এবং অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেবল সজল নন, একই কায়দায় একাধিক বেকার যুবকের কাছ থেকেও প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করেছেন ওই তৃণমূল নেতা। এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং আর্থিক লেনদেনের নেপথ্যে অন্য কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভোটের মুখে শাসকদলীয় নেতার এমন গ্রেফতারে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র অস্বস্তি ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *