চাঞ্চল্য! বেশি ইথানল মেশানো পেট্রল বিক্রির দায়ে শেষমেশ টাকা ফেরত দিল পাম্প কর্তৃপক্ষ? – এবেলা

চাঞ্চল্য! বেশি ইথানল মেশানো পেট্রল বিক্রির দায়ে শেষমেশ টাকা ফেরত দিল পাম্প কর্তৃপক্ষ? – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার রানিবাঁধ এলাকায় পেট্রলে অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এক যুবক প্লাস্টিকের বোতলে তেল কিনে তাতে জলের মতো পদার্থ ও ফিকে রঙ দেখতে পান। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিষয়টি প্রকাশ্যে আনলে অন্যান্য ক্রেতারাও ক্ষোভে ফেটে পড়েন এবং পাম্পে গিয়ে জোরালো প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে দ্রুত রানিবাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতেই চাপে পড়ে পাম্প কর্তৃপক্ষ ক্ষুব্ধ ক্রেতাদের সমস্ত টাকা ফেরত দিতে বাধ্য হয়।

এই ঘটনার পর জনরোষ এড়াতে সাময়িকভাবে ওই পাম্পে পেট্রল বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রি নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক বিতর্ক চরমে, তখন জঙ্গলমহলের এই প্রত্যন্ত অঞ্চলে ভেজাল তেলের কারবার ধরা পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *