চানাচুরের প্যাকেট খুলতেই পচা ইঁদুর! হুগলিতে কারখানায় ধুন্ধুমার বিক্ষোভ

চানাচুরের প্যাকেট খুলতেই পচা ইঁদুর! হুগলিতে কারখানায় ধুন্ধুমার বিক্ষোভ

চানাচুরের প্যাকেট খুলতেই বেরিয়ে এল পচা ইঁদুর! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর ভিডিওকে কেন্দ্র করে হুগলির সুমন চানাচুর কারখানার সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে প্রায় দেড়শো জন মহিলা ওই কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কারখানার ভিতরে জোর করে ঢোকার চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার সত্যতা জানতে চাওয়ায় কারখানার কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কারখানা কর্তৃপক্ষ এটিকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করেছে। সুমন চানাচুরের কর্ণধার প্রশ্ন তুলেছেন, প্যাকেট খোলার আগেই কেন এত বিস্তারিতভাবে ভিডিও করা হল? তাঁর মতে, এমন ঘটনা ঘটলে সরাসরি দোকান বা খাদ্য দপ্তরে অভিযোগ জানানো উচিত ছিল, যা না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরেই গেট বন্ধ করা হয়েছিল বলে দাবি কারখানার। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *