চার মাসের সন্তান কান্নাকাটি থামছে না? হনুমান চালিশা শুনিয়েই চমকে দিলেন এই বিদেশিনী!

চিনা বংশোদ্ভূত মার্কিন তরুণী ও চার মাসের সন্তানের মা সারা জেন হো সোশাল মিডিয়ায় শেয়ার করা এক অভিনব প্যারেন্টিং কৌশলের জন্য নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছেন। তাঁর দাবি, খুদের কান্নাকাটি বা অস্থিরতা দূর করতে তিনি নিয়মিত ‘হনুমান চালিশা’ শোনান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, স্তোত্রটি শোনার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই নাকি শিশুটি শান্ত হয়ে যায় এবং দুই মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়ে। বিদেশিনীর এই ব্যতিক্রমী কৌশল দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।
কেবল স্তোত্র পাঠই নয়, সন্তানকে বাস্তবমুখী শিক্ষা দিতেও নানা উদ্যোগ নিয়েছেন এই তরুণী। ছোট্টবেলা থেকেই খুদেকে প্রাণীদের সংস্পর্শে আনা এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস, এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অ্যালার্জির ঝুঁকিও কমে। সনাতনী এই স্তোত্রের সাহায্য নিয়ে সন্তানের লালনপালনের অভিনব পদ্ধতিটি বর্তমানে সোশাল মিডিয়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
