চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ, জামিন পেলেন বেলডাঙা কাণ্ডের ১৫ অভিযুক্ত!

চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ, জামিন পেলেন বেলডাঙা কাণ্ডের ১৫ অভিযুক্ত!

মুর্শিদাবাদের বেলডাঙায় বিশৃঙ্খলার ঘটনায় ধৃত ৩৫ জনের মধ্যে ১৫ জনকে জামিন দিল এনআইএ-র বিশেষ আদালত। গত জানুয়ারি মাসে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ওপর ন্যস্ত হলেও, ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পরেও সংস্থাটি ধৃতদের বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট বা প্রামাণ্য রিপোর্ট পেশ করতে পারেনি।

মামলার শুনানিতে বিচারক সুকুমার রায় জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্যপ্রমাণ জমা দিতে ব্যর্থ হওয়ায় আইনি অধিকার অনুযায়ী অভিযুক্তদের এই জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে তদন্তকারী আধিকারিকের কাছে নিজস্ব ফোন নম্বর জমা রাখা, তদন্তে সহযোগিতা করা এবং মামলার পরবর্তী প্রতিটি শুনানিতে সশরীরে হাজিরা দেওয়া। উল্লেখ্য, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি ২০ জন অভিযুক্ত এখনও জেল হেফাজতেই রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *