লেটেস্ট নিউজ

চিকেনস নেকে এস-৪০০ ও অত্যাধুনিক ফেন্সিং, শিলিগুড়ি সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষায় ভারত-বাংলাদেশ সীমান্তে অভেদ্য দেওয়াল তুলছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় ১২ ফুট উচ্চতার অ্যান্টি-কাটার ও অ্যান্টি-ক্লাইম্ব ডিজাইনের অত্যাধুনিক বেড়া ইতিমধ্যেই সীমান্তের ৭৫ শতাংশ এলাকায় বসানো হয়েছে। এই নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং রিয়েল-টাইম এরিয়া ডমিনেশন সিস্টেম। ফলে সীমান্তে বিএসএফ-এর নজর এড়িয়ে এখন একটি পাতাও নড়ার সুযোগ নেই।

সুরক্ষাবলয়কে আরও শক্তিশালী করতে মোতায়েন করা হয়েছে রাশিয়ার তৈরি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া আকাশের বুক চিরে শত্রুকে রুখতে প্রস্তুত রাখা হয়েছে সারফেস টু এয়ার মিসাইল ও আকাশ অ্যাডভান্সড মিসাইল সিস্টেম। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অনুপ্রবেশ ঠেকাতে প্রায় ৮ হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে এই ৩৬০ ডিগ্রি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *