চিনির বাজারে আগুন! লাগাম টানতে বড় পদক্ষেপ প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে চিনির লাগামছাড়া দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কিছুদিন আগেও তুলনামূলক কম দামে চিনি পাওয়া গেলেও বর্তমানে খুচরো বাজারে এর দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়ায় বাজার নিয়ন্ত্রণে বড় ধরনের আশ্বাসের কথা শোনানো হয়েছে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, ঠিক কোথায় সরবরাহ ব্যবস্থায় ‘লিকেজ’ বা ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যে নতুন করে টাস্ক ফোর্স সক্রিয় করা হয়েছে, যা ৭২টি সাব-ডিভিশন এবং ৩৫টি পুলিশ কমিশনারেট স্তরে কাজ করবে। এসডিও ও ডিসি পদমর্যাদার আধিকারিকরা এর নেতৃত্বে থাকবেন। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। বেআইনি মজুতদারি ও সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের মাধ্যমে বাজার স্বাভাবিক করার বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর চিনির বাজারে স্বস্তি ফেরে কি না, সেটাই এখন দেখার।
