লেটেস্ট নিউজ

চীন থেকে বিধ্বংসী সুপারসনিক মিসাইল কিনছে ইরান যা বদলে দেবে সমুদ্রের রণকৌশল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও চীনের মধ্যে উন্নত সিএম ৩০২ জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ক্রয়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২৯০ কিলোমিটার পাল্লার এই সুপারসনিক মিসাইলগুলো রাডার এড়াতে সক্ষম এবং অত্যন্ত দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এই সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তিসাম্য পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অঞ্চলে মার্কিন রণতরীর উপস্থিতির মধ্যে ইরানের এই সক্ষমতা বৃদ্ধি আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *