চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাটছে না উৎকণ্ঠা! ২৬ হাজার চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় মোড় – এবেলা

চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাটছে না উৎকণ্ঠা! ২৬ হাজার চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় মোড় – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এবং কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। একই আবেদন জানিয়েছে রাজ্য সরকারও। উভয় পক্ষের এই আর্জি শুনে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, যতদিন না মূল মামলার শুনানি সম্পূর্ণ হচ্ছে, ততদিন চাকরি বহাল থাকবে যোগ্য প্রার্থীদের। চলতি মাসেই অর্থাৎ ৩১ আগস্টের আগেই এই বিষয়ে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায়। এর ফলে চাকরি হারাতে হয়েছিল ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে। পরবর্তীতে পঠন-পাঠন সচল রাখতে শিক্ষার্থীদের স্বার্থে যোগ্যদের ৩১ আগস্ট পর্যন্ত কাজের অনুমতি দেয় আদালত এবং ওই সময়ের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন না হওয়ায় বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষ আদালতের নতুন এই নির্দেশ কিছুটা স্বস্তি দিলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মুখিয়ে রয়েছেন প্রার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *