লেটেস্ট নিউজ

চেক বাউন্স হলেও কেন আপনি জেল খাটবেন না, জেনে নিন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় – এবেলা

এবেলা ডেস্কঃ

পোস্ট-ডেটেড চেক বাউন্স হওয়া মানেই প্রতারণা নয় বলে সাফ জানিয়ে দিল Supreme \titleonly কোর্ট। বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে, শুধুমাত্র অর্থ পরিশোধে ব্যর্থ হলেই কাউকে প্রতারক বলা যায় না। প্রতারণার অভিযোগ প্রমাণ করতে লেনদেনের শুরু থেকেই অভিযুক্তের মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা বাধ্যতামূলক।

একটি চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বাণিজ্যিক বিরোধের মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দেয়। আদালত স্পষ্ট করেছে, ব্যবসায়িক ঝুঁকি বা লোকসানের কারণে চেক বাউন্স করলে তাকে ফৌজদারি অপরাধ বা বিশ্বাসভঙ্গ হিসেবে গণ্য করা যাবে না। ভবিষ্যতে দায় মেটানোর প্রতিশ্রুতি দিয়ে দেওয়া চেক বাউন্স হওয়া মূলত একটি দেওয়ানি বিরোধ, যা সরাসরি ৪২০ ধারার আওতাভুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *