চোখের পলকে উলটো সুর! প্রবল আন্তর্জাতিক চাপে নেপালের বন্যায় উদ্ধারকাজে নামছে ভারতসহ চার দেশ – এবেলা

চোখের পলকে উলটো সুর! প্রবল আন্তর্জাতিক চাপে নেপালের বন্যায় উদ্ধারকাজে নামছে ভারতসহ চার দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি না দেওয়ার পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছে কাঠমান্ডু। বন্যায় বহু বিদেশি নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক মহলের তীব্র কূটনৈতিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে সীমিত পরিসরে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। তবে সাধারণ তল্লাশি অভিযানে বিদেশি দলের প্রয়োজন না থাকলেও, সুড়ঙ্গ থেকে উদ্ধারকাজ, ডিএনএ পরীক্ষা এবং ফরেন্সিক কাজের মতো জটিল ও কারিগরি ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই নেপালের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে নয়াদিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় মেডিক্যাল টিম, এনডিআরএফ সদস্য এবং সুড়ঙ্গ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে পোর্টেবল জেনারেটর, খাবার ও জল পরিশোধনের ট্যাবলেটসহ কয়েক দফায় টন টন ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, হিমালয় অঞ্চলে সাম্প্রতিক এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা প্রায় ছয়শ ছুঁইছুঁই এবং আড়াই হাজারের কাছাকাছি মানুষ নিখোঁজ থাকায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *