চ্যাটজিপিটিতে ছোটদের কারসাজি, মা-বাবার কাছে পৌঁছাবে অ্যালার্ট! – এবেলা

চ্যাটজিপিটিতে ছোটদের কারসাজি, মা-বাবার কাছে পৌঁছাবে অ্যালার্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ

কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষায় এবং পড়াশোনায় ফাঁকিবাজি রোধ করতে নতুন ও কড়া ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন থেকে ১৩ থেকে ১৭ বছর বয়সিরা চ্যাটজিপিটি ব্যবহারের সময় সরাসরি কোনো জটিল অঙ্ক বা প্রবন্ধের তৈরি সমাধান পাবে না। এর বদলে চ্যাটবটটি শিক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে, যাতে তারা নিজেরাই ধাপে ধাপে উত্তর খুঁজে নিতে পারে। পাশাপাশি, কিশোর মনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন যেকোনো বিষয় যেমন আত্মহত্যার ভাবনা বা প্রাপ্তবয়স্কদের প্রসঙ্গ এলে চ্যাটবট তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো বন্ধ করে দেবে।

অন্যদিকে, অভিভাবকদের জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট পড়ার সময় বা ‘কোয়ায়েট আওয়ার্স’ বেঁধে দেওয়া সম্ভব। সন্তান কোনো গুরুতর বিপদে পড়লে বা মারাত্মক অনিয়মে জড়ালে স্বয়ংক্রিয়ভাবে বাবা-মার ফোনে জরুরি সতর্কবার্তা চলে যাবে। ওপেনএআই স্পষ্ট করেছে যে, অভিভাবকরা নজরদারি চালু না করলেও এই সুরক্ষা ব্যবস্থা নিজে থেকেই ছোটদের নিরাপদ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখবে। এর ফলে তরুণ প্রজন্মের মানসিক সুরক্ষা ও সঠিক বিকাশ নিশ্চিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *