চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য নাটক: গোলরক্ষকের গোলে রিয়ালকে ডুবিয়ে শেষ ষোলোয় বেনফিকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করল বেনফিকা। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের অবিশ্বাস্য হেডে স্তব্ধ হয়ে যায় রিয়াল। এই জয়ের ফলে গোল পার্থক্যে মার্সেইকে টপকে সরাসরি পরের রাউন্ডে জায়গা করে নিলেন হোসে মোরিনহোর শিষ্যরা।
এদিকে হতাশাজনক হারে নবম স্থানে থেকে রিয়াল মাদ্রিদকে এখন প্লে-অফ খেলতে হবে। দলের এমন পারফরম্যান্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। বিশেষ করে গোলরক্ষকের কাছে গোল হজম করাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি। অন্যদিকে, আর্সেনাল ও লিভারপুল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করলেও রিয়ালের সঙ্গী হয়েছে পিএসজি।

