লেটেস্ট নিউজ

ছত্তিশগড়ে গুলির লড়াই: নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ মাওবাদী – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য। ডিআরজি ও পুলিশের যৌথ অভিযানে এনকাউন্টারে খতম হলো দুই মাওবাদী। বৃহস্পতিবার সকালে তল্লাশি চলাকালীন মাওবাদীরা অতর্কিত হামলা চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। নিহতদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, পিস্তল ও প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিগত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে মাও-দমন অভিযান জোরদার করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখ এই বিজাপুরেই ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে বনাঞ্চলে অন্য সদস্যদের খোঁজে চিরুনি তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *