লেটেস্ট নিউজ

ছুটির মেজাজে বাংলা! ৫৩ দিনের ছুটি নিয়ে সারা দেশে প্রথম স্থানে নবান্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ছুটির হিসেবে গোটা দেশকে টেক্কা দিল পশ্চিমবঙ্গ। বার্ষিক সরকারি ছুটির তালিকায় বর্তমানে শীর্ষস্থান দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। পরিসংখ্যান অনুযায়ী, এ রাজ্যে সরকারি কর্মচারীরা বছরে মোট ৫৩ দিন সরকারি ছুটি উপভোগ করেন, যা ভারতের অন্য যেকোনো রাজ্যের তুলনায় অনেক বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওড়িশার তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে। ওড়িশায় সরকারি ছুটির সংখ্যা বছরে ৩৪ দিন। অর্থাৎ পড়শি রাজ্যের চেয়ে ১৯ দিন বেশি ছুটি পান বাংলার সরকারি কর্মীরা। তথ্য বলছে, ২০১০ সালের তুলনায় বর্তমানে নবান্ন বছরে ১৮ দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।

এই ৫৩ দিনের সরকারি ছুটির সঙ্গে যুক্ত হয় বছরে নির্ধারিত ৫২টি শনিবার এবং ৫২টি রবিবার। সব মিলিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে, বছরে ৩৬৫ দিনের মধ্যে ১৫৭ দিনই ছুটির আমেজে কাটে এ রাজ্যের সরকারি কর্মচারীদের। কাজের চাপের মাঝে এই বিপুল সংখ্যক ছুটি রাজ্য প্রশাসনের কর্মীদের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *