ছেলের চোখের সামনেই মৃত্যু বাবার, ডোমজুড়ে এসআইআর শুনানি ঘিরে চরম উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার ডোমজুড়ে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো ৬৫ বছর বয়সী বৃদ্ধ মদন ঘোষের। শুক্রবার বালি জগাছা ব্লক অফিসে ছেলের সাথে লাইনে অপেক্ষা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, সব নথিপত্র থাকা সত্ত্বেও শুনানির ডাক পাওয়ায় গত কয়েকদিন ধরে তিনি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্কে ভুগছিলেন।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই শোকসন্তপ্ত পরিবারের সাথে যোগাযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব নিহতের বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনাটি কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা ও এসআইআর আতঙ্ক নিয়ে রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

