ছেলের জঙ্গি যোগ! নিজেই পুলিশকে ডেকে ধরিয়ে দিলেন বাবা! – এবেলা

ছেলের জঙ্গি যোগ! নিজেই পুলিশকে ডেকে ধরিয়ে দিলেন বাবা! – এবেলা

এবেলা ডেস্কঃ

জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। কুশকারী গ্রামের বাসিন্দা বছর উনত্রিশের মুজিবুর রহমান নামের ওই যুবক ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গত ২ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পুলিশের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৯ সেপ্টেম্বর এনআইএ-র প্রতিনিধি দল যুবকের বাড়িতে এসে তল্লাশি চালায় এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে ছেলের অবস্থান জানতে পেরে নিজেই পুলিশকে খবর দেন তার বাবা মিজানুর রহমান।

বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গারামপুর এসডিপিও-র নেতৃত্বে পুলিশের একটি দল বিহারের ভাগলপুরের একটি গোপন ডেরা থেকে মুজিবুরকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে তিন রাজ্যজুড়ে অভিযান চলছে। ডিজিটাল ডিভাইসে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই যুবকের নাম জড়িয়ে পড়ে। বর্তমানে ধৃতকে এনআইএ-র হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সন্তানের এই ঘটনায় পরিবারে উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *