জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ! স্কুল সামলানো নিয়ে কী জানাল হাই কোর্ট? – এবেলা

জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ! স্কুল সামলানো নিয়ে কী জানাল হাই কোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুলশিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ করা নিয়ে কলকাতা হাই কোর্টের গুরুত্বপূর্ণ রায় প্রকাশ্যে এল। আদালতের স্পষ্ট নির্দেশ, জনগণনার দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে একই সঙ্গে ক্লাসে পাঠদান করানো যাবে না। শিক্ষকদের ওপর থেকে দ্বৈত চাপের অবসান ঘটাতে বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, যাঁরা জনগণনার কাজ করবেন, তাঁদের অব্যাহতি দিতে হবে পঠনপাঠন থেকে। পাশাপাশি, রাজ্যকে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে আগেভাগে জানাতে হবে কোন শিক্ষকদের এই কাজে নেওয়া হচ্ছে, যাতে বিকল্প শিক্ষকের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।

একাধিক শিক্ষক একসঙ্গে জনগণনার কাজে যুক্ত থাকায় পঠনপাঠন থমকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এই মামলা গড়িয়েছিল আদালতে। শুক্রবার বিচারপতি রাও স্পষ্ট করে দেন যে, শিক্ষকেরা একসঙ্গে দুটি কাজ করতে পারবেন না। হয় তাঁদের জনগণনার কাজে লাগাতে হবে, নয়তো নিয়মিত পড়াতে দিতে হবে। তবে জনগণনার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়াটি পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের অবশ্যই ‘অন ডিউটি’ বা কর্মরত হিসেবে দেখাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *