লেটেস্ট নিউজ

জয়নগরের মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে একটি মন্দিরে দেবী কালীর প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তে নামে। পরিস্থিতি সামাল দিতে মন্দির কমিটির সহযোগিতায় দ্রুত নতুন প্রতিমা স্থাপন করা হয়েছে। বর্তমানে মন্দিরটিতে স্বাভাবিক নিয়মেই পূজা-অর্চনা চলছে।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে রাজ্য পুলিশ। এই ঘটনায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে পুলিশ স্পষ্ট করেছে যে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *