জাতীয় দলে সুযোগ পেতে কেকেআর তারকার তুরুপের তাস কিপিং – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় দলে জায়গা পাকা করতে মরিয়া কেকেআরের অঙ্গকৃশ রঘুবংশী। ব্যাটিংয়ের পাশাপাশি এবার উইকেটকিপিংয়েও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই তরুণ তুর্কি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে কিপিং করার পর আইপিএলের দুনিয়াতেও নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।
নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী অঙ্গকৃশ সাফ জানিয়েছেন, তিনি প্রতিটি ম্যাচকেই শেষ ম্যাচ হিসেবে দেখেন। যশস্বী জয়সওয়াল বা তিলক বর্মার মতো অতিরিক্ত দক্ষতা অর্জনেই এখন তাঁর মূল লক্ষ্য। দলের প্রয়োজনে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াতেও সম্পূর্ণ প্রস্তুত কেকেআরের এই ব্যাটার।

