লেটেস্ট নিউজ

জাতীয় ভোটার দিবসে সরব তৃণমূল: জোড়া কর্মসূচির ঘোষণা অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ SIR প্রক্রিয়ার প্রতিবাদে বড় আন্দোলনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়ার জেরে ১২৬ জনের মৃত্যুর অভিযোগ তুলে রবিবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। আগামী ২৫ জানুয়ারি ভোটার দিবসেও একাধিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে কমিশনের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেবেন তৃণমূল প্রতিনিধিরা। ভার্চুয়াল বৈঠকে অভিষেক জানান, ভোটারদের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপও করা হবে। দিল্লির বঞ্চনা ও কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় কর্মীদের রণকৌশল বুঝিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *