জাহ্নবীর পর এআই-এর শিকার শ্রিয়া সরণ! বিস্ফোরক অভিযোগে তোলপাড় সিনেদুনিয়া – এবেলা

জাহ্নবীর পর এআই-এর শিকার শ্রিয়া সরণ! বিস্ফোরক অভিযোগে তোলপাড় সিনেদুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

নারীশরীরকে বিকৃত করে তোলার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে দিনকয়েক আগে ফুঁসে উঠেছিলেন জাহ্নবী কাপুর। এবার ঠিক একই রকম গুরুতর অভিযোগ তুলে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। গ্ল্যামার দুনিয়ার তারকাদের ছবি বা ভিডিও নিয়ে যত্রতত্র অশ্লীল কারসাজি চালানোর ঘটনা যে বর্তমানে বাড়ছে, তা ফের একবার স্পষ্ট করে দিলেন ‘দৃশ্যম’ খ্যাত এই নায়িকা। তাঁর মতে, এই ধরনের সাইবার হয়রানির সবথেকে বেশি শিকার হচ্ছেন মহিলারাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁরও একাধিক বিকৃত ছবি তৈরি করা হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ছবির নানা অংশে অশ্লীল পরিবর্তন এনে অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। যদিও প্রযুক্তির ভালো দিকগুলিকেও অস্বীকার করছেন না তিনি। শ্রিয়ার মতে, প্রযুক্তির যেমন উপকারিতা রয়েছে, তেমনই এর অপব্যবহার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সময়ের সঙ্গে এর বিরুদ্ধে মানিয়ে নেওয়া বা মোকাবিলা করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *